প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ:
গল্পের আসর ব্যবহার করলে আপনার কোন তথ্য আমরা রাখি, কেন রাখি এবং আপনি কী করতে পারেন, তা এখানে লেখা আছে। গল্পের আসর উঠান-এর পরিবেশনা। উঠান পরিচালনা করে Megaminds Learning।
শিশুদের তথ্য
শিশুদের কোনো অ্যাকাউন্ট নেই। গল্প পড়তে বা শুনতে শিশুর নাম, ছবি বা অন্য কোনো তথ্য আমরা চাই না। অ্যাকাউন্ট খোলেন এবং কেনাকাটা করেন শুধু ১৮ বছর বা তার বেশি বয়সী অভিভাবক।
অভিভাবকের অ্যাকাউন্টে যা রাখি
- আপনার ইমেইল ঠিকানা। ইমেইল কোড বা গুগল, যেভাবেই সাইন ইন করুন, এটি লাগে।
- গুগল দিয়ে সাইন ইন করলে আপনার গুগল অ্যাকাউন্টের শনাক্তকারী নম্বর। গুগল অ্যাকাউন্টের নাম বা ছবি আমরা রাখি না।
- কেনাকাটার হিসাব: কোন সংগ্রহ কিনেছেন, কত টাকায়, কবে এবং পেমেন্টের অবস্থা।
- সাইন ইন অবস্থায় কোন কোন দিন গল্প খোলা হয়েছে, শুধু সেই তারিখ।
আপনার ফোন নম্বর, ঠিকানা বা কার্ডের তথ্য আমরা রাখি না। কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আপনি সরাসরি SSLCommerz-এর পাতায় দেন। সেগুলো আমাদের কাছে আসে না।
পড়ার পরিসংখ্যান
কোন বই কতবার খোলা বা শেষ হয়েছে, তা আমরা দিনভিত্তিক মোট সংখ্যা হিসেবে গুনি। এই হিসাবে কোনো নাম, আইপি ঠিকানা বা কুকি থাকে না।
কুকি
সাইন ইন ধরে রাখতে আমরা একটি কুকি ব্যবহার করি। এটি ৯০ দিন পর্যন্ত থাকে এবং ব্যবহার করলে নবায়ন হয়। সাইন ইনের সময় ১০ মিনিটের জন্য আরও দুটি নিরাপত্তা কুকি লাগে। গুগল অ্যানালিটিক্স নিজের কুকি ব্যবহার করে।
গুগল অ্যানালিটিক্স
সাইটটি কীভাবে ব্যবহার হচ্ছে বুঝতে বইয়ের তাক এবং অভিভাবকের পাতাগুলোতে (সাইন ইন, কেনা, অ্যাকাউন্ট) আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি। এটি দেখা পাতা, ডিভাইসের ধরন এবং আনুমানিক এলাকার মতো তথ্য গুগলের কাছে পাঠায়। কেনাকাটা সম্পন্ন হলে অর্ডারের রেফারেন্স আর মূল্যও পাঠানো হয়।
আপনার ইমেইল, নাম বা অ্যাকাউন্টের কোনো তথ্য আমরা গুগল অ্যানালিটিক্সে পাঠাই না। বই খোলার পর, গল্প পড়া বা শোনার সময়, গুগল অ্যানালিটিক্স বন্ধ থাকে।
যাদের সঙ্গে তথ্য যায়
সেবাটি চালাতে কয়েকটি প্রতিষ্ঠানের সাহায্য নিই। প্রত্যেককে শুধু তার কাজের জন্য দরকারি তথ্যটুকু দেওয়া হয়:
- SSLCommerz: পেমেন্ট নিতে আপনার ইমেইল আর কেনার বিবরণ।
- toSend: সাইন ইন কোড আর রসিদ পাঠাতে আপনার ইমেইল ঠিকানা।
- গুগল: গুগল দিয়ে সাইন ইন, এবং গুগল অ্যানালিটিক্স।
- Cloudflare: সাইট চালানো, তথ্য সংরক্ষণ এবং বট ঠেকানোর যাচাই।
আপনার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না।
আইপি ঠিকানা
বারবার কোড চাওয়ার মতো অপব্যবহার ঠেকাতে আইপি ঠিকানার একটি গোপন রূপ (হ্যাশ) অল্প সময়ের জন্য রাখি। আসল আইপি ঠিকানা আমাদের ডেটাবেসে রাখা হয় না।
কতদিন রাখি
- সাইন ইন কোড ১০ মিনিট পর অকার্যকর হয় এবং পরে মুছে ফেলা হয়।
- মেয়াদ শেষ হওয়া সাইন ইন মুছে ফেলা হয়।
- পেমেন্টের বিস্তারিত বিবরণ ১৮০ দিন পর মুছে ফেলা হয়। অর্ডারের মূল হিসাব থেকে যায়।
- ডেটাবেসের নিরাপত্তা কপি (ব্যাকআপ) ৩০ দিন পর মুছে যায়।
- অ্যাকাউন্ট আর কেনাকাটার হিসাব হিসাবরক্ষণ ও আইনি প্রয়োজনে রেখে দেওয়া হয়।
আপনি যা করতে পারেন
- অ্যাকাউন্ট পাতায় আপনার ইমেইল, কেনা সংগ্রহ আর অর্ডারের তালিকা দেখতে পারেন।
- এই ডিভাইস বা সব ডিভাইস থেকে নিজেই সাইন আউট করতে পারেন।
- ইমেইল বদলাতে বা অ্যাকাউন্ট বন্ধ করতে আমাদের লিখুন। অ্যাকাউন্ট বন্ধ করলে সব সাইন ইন শেষ হয়ে যায়। পেমেন্ট আর কেনাকাটার হিসাব হিসাবরক্ষণ ও আইনি কারণে থেকে যায়।
নীতির পরিবর্তন
এই নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।
যোগাযোগ
প্রশ্ন, অনুরোধ বা অভিযোগ থাকলে ফেসবুকে উঠান-এর পাতায় মেসেজ পাঠান, অথবা ইমেইল করুন ahmed.shamim.hassan@gmail.com ঠিকানায়।