ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ:
গল্পের আসর ব্যবহার করলে বা এখান থেকে কিছু কিনলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন। গল্পের আসর উঠান-এর পরিবেশনা। উঠান পরিচালনা করে Megaminds Learning।
সেবাটি কী
গল্পের আসর ছোটদের জন্য ছবি আর কণ্ঠে সাজানো বাংলা গল্পের ওয়েব অ্যাপ। কিছু গল্প সবার জন্য বিনামূল্যে। প্রিমিয়াম গল্পগুলো সংগ্রহ হিসেবে বিক্রি হয়।
অ্যাকাউন্ট
- অ্যাকাউন্ট খুলতে এবং কিনতে আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। শিশুরা অভিভাবকের তত্ত্বাবধানে পড়বে।
- আপনার ইমেইল আর সাইন ইন নিরাপদ রাখা আপনার দায়িত্ব।
- প্রতারণা বা অপব্যবহারের সন্দেহ হলে আমরা কোনো অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে পারি।
কেনাকাটা ও মূল্য
- মূল্য বাংলাদেশি টাকায় কেনার পাতায় দেখানো হয়। একবার পরিশোধ, মাসিক কোনো চার্জ নেই।
- পেমেন্ট হয় SSLCommerz-এর নিরাপদ পাতায়। পেমেন্ট নিশ্চিত হলে সংগ্রহটি আপনার অ্যাকাউন্টে খুলে যায়।
- একটি সংগ্রহ কিনলে পরে সেই সংগ্রহে যোগ হওয়া গল্পও আর কোনো টাকা ছাড়াই পড়তে পারবেন।
পড়ার মেয়াদ
কেনা সংগ্রহ আপনি আজীবন পড়তে পারবেন, যতদিন গল্পের আসর চালু থাকে। এই সুযোগ আপনার পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য।
ফেরত নীতি
- কেনার ৭ দিনের মধ্যে অনুরোধ করলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। অনুরোধে আপনার ইমেইল আর অর্ডারের রেফারেন্স জানান।
- ভুল করে দুবার টাকা কাটা গেলে, অথবা পেমেন্ট ব্যর্থ হওয়ার পরও টাকা কাটা গেলে, সেই টাকা সব সময় ফেরত দেওয়া হয়।
- টাকা SSLCommerz-এর মাধ্যমে যে মাধ্যমে পরিশোধ করেছেন সেখানেই ফেরত যায়। সাধারণত ৭ থেকে ১০ কর্মদিবস লাগে।
- টাকা ফেরত দেওয়ার পর সংগ্রহটি আর পড়া যাবে না।
ব্যবহারের নিয়ম
- গল্প, ছবি, কণ্ঠ ও লেখা Megaminds Learning-এর মালিকানাধীন অথবা অনুমতি নিয়ে ব্যবহৃত। এগুলো কপি, ডাউনলোড, পুনঃপ্রকাশ বা বিক্রি করা যাবে না।
- প্রিমিয়াম গল্প পড়ার সুযোগ অন্য কারও সঙ্গে ভাগ বা বিক্রি করা যাবে না।
- সাইটের নিরাপত্তা ভাঙার বা অপব্যবহারের চেষ্টা করা যাবে না।
গল্পের বিষয়বস্তু
গল্পগুলো নির্ভরযোগ্য উৎস থেকে বেছে নিয়ে যাচাই করা। ছবিগুলো কল্পনা করে আঁকা। কোনো বিষয়ে প্রশ্ন বা দ্বিধা থাকলে আমাদের জানান।
সেবার পরিবর্তন ও দায়
আমরা গল্প যোগ বা সংশোধন করতে পারি এবং সাইটে পরিবর্তন আনতে পারি। সাইট সব সময় বিনা বাধায় চলবে, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। সমস্যা হলে দ্রুত ঠিক করার চেষ্টা করব। আইন যতটা অনুমতি দেয়, সেবাটির জন্য আমাদের দায় আপনার পরিশোধ করা মূল্যের বেশি হবে না।
প্রাইভেসি পলিসি
আপনার তথ্য কীভাবে রাখা হয়, তা প্রাইভেসি পলিসিতে লেখা আছে।
প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত।
শর্তের পরিবর্তন
শর্ত বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে। পরিবর্তনের পরও সেবা ব্যবহার করলে নতুন শর্ত মেনে নিয়েছেন বলে ধরা হবে।
যোগাযোগ
প্রশ্ন, অনুরোধ বা অভিযোগ থাকলে ফেসবুকে উঠান-এর পাতায় মেসেজ পাঠান, অথবা ইমেইল করুন ahmed.shamim.hassan@gmail.com ঠিকানায়।